এসএসসি’র বাংলাদেশ ও বিশ্বপরিচয়

হিমন এডওয়ার্ড গমেজ

সিনিয়র শিক্ষক

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

স্বাধীন বাংলাদেশ

 

১। মুক্তিযুদ্ধে কত বাঙালি শহিদ হন?

উ: ত্রিশ লক্ষ।

২। কারা মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠনে নিরলস কাজ করেছেন?

উ: প্রবাসী বাঙালি।

৩। বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে কে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন?

উ: সৈয়দ নজরুল ইসলাম।

৪। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত ও ঘনিষ্ঠ সহচর কে ছিলেন?

উ: তাজউদ্দিন আহমদ।

৫। কত তারিখে তাজউদ্দিন আহমদ বেতার ভাষণে মুজিবনগর সরকার গঠনের কথা প্রচার করেন?

উ: ১৯৭১ সালের ১১ই এপ্রিল।

৬। মুক্তিযুদ্ধের সময় কে খাদ্য, বস্ত্র ও অস্ত্র প্রশিক্ষণের জন্য অর্থ সংস্থানের গুরু দায়িত্বে ছিলেন?

উ: ক্যাপ্টেন এম.মনসুর আলী।

৭। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সরাসরি সমর্থন জানায় কোন রাষ্ট্র?

উ: প্রতিবেশী রাষ্ট্র ভারত।

৮। ভারত কত তারিখে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে?

উ: ৬ই ডিসেম্বর।

৯। মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনী মিলে কী গড়ে তোলা হয়?

উ: যৌথ কমান্ড।

১০। কতজন পাকিস্তানি সেনাসহ জেনারেল এ কে নিয়াজী নিঃশর্তে যৌথ কমান্ডের নিকট আত্মসমর্পন করে?

উ: ৯৩ হাজার।

১১। জাতিসংঘে কোন দেশ পাকিস্তানের পক্ষে যুদ্ধ বন্ধের প্রস্তাব দিয়েছিল?

উ: মার্কিন যুক্তরাষ্ট্র।

১২। বহির্বিশ্বে মুক্তিযুদ্ধের পক্ষে প্রচারের প্রধান কেন্দ্র ছিল কোন দেশ?

উ: লন্ডন।

১৩। কে বাংলাদেশের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী কর্মকাণ্ডভিত্তিক গান পরিবেশন করেন?

উ: লন্ডনে জন্মগ্রহণকারী বিখ্যাত শিল্পী জর্জ হ্যারিসন।

১৪। জাতিসংঘের মূল লক্ষ্য ও উদ্দেশ্য কী?

উ: বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষা করা।

১৫। কত তারিখে স্বাধীন বাংলাদেশ সরকার শাসন ক্ষমতা গ্রহণ করে?

উ: ২২শে ডিসেম্বর।

১৬। কত তারিখে বঙ্গবন্ধু বাংলাদেশে প্রত্যাবর্তন করেন?

উ: ১৯৭২ সালের ১০ই জানুয়ারি।

১৭। কত তারিখে বঙ্গবন্ধু ও তার পরিবার নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন?

উ: ১৯৭৫ সালের ১৫ই আগস্ট।

১৮। ১০ই এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশনে কত সদস্য বিশিষ্ট একটি ‘খসড়া সংবিধান প্রণয়ন’ কমিটি গঠিত হয়?

উ: ৩৪ সদস্য বিশিষ্ট।

১৯। কত তারিখে বঙ্গবন্ধু ‘বাংলাদেশ গণপরিষদ’ নামে একটি আদেশ জারি করেন?

উ: ১৯৭২ সালের ২৩শে মার্চ।

২০। বঙ্গবন্ধু কয়টি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেন?

উ: প্রায় ৩৮ হাজার।

২১। ১৯৭২ সালে গঠিত শিক্ষা কমিশনের প্রধান কে ছিলেন?

উ: ড. কুদরাত-এ-খুদা।

২২। কত তারিখে বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়?

উ: ১৯৭৩ সালের ৭ই মার্চ।

২৩। কত সালের বন্যায় দেশে খাদ্যোত্পাদন দারুণভাবে ব্যাহত হয়?

উ: ১৯৭৩-১৯৭৪ সালে।

২৪। গণমানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে দেশের আর্থ-সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে যে নতুন ব্যবস্থা প্রবর্তনের উদ্যোগ নেওয়া হয় তা কি নামে পরিচিত?

উ: দ্বিতীয় বিপ্লব।

২৫। কতটি দেশ বাংলাদেশকে স্বাধীন-সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করে?

উ: ১৪০টি দেশ।