ভূরুঙ্গামারীতে সুপারিবাগান থেকে বনরুই উদ্ধার

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

ভূরুঙ্গামারীতে সীমান্তবর্তী একটি গ্রামের সুপারিবাগান থেকে বিলুপ্ত প্রজাতির বনরুই উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সোনাহাট ইউনিয়নের ময়নাতলা বাজারে পাশের সুপারিবাগান থেকে বনরুইটি উদ্ধার করা হয়। ভূরুঙ্গামারী থানার ওসি ইমতিয়াজ কবির বনরুইটি উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, চোরাকারবারিরা বনরুইটি পাচারের উদ্দেশ্যে এনে থাকতে পারে। উদ্ধারকৃত বনরুই বন বিভাগে হস্তান্তরের জন্য যোগাযোগ করা হয়েছে।