সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ শহরে বিশুদ্ধ সুপেয় পানি ব্যবস্থাপনা অগ্রগতি পর্যালোচনা বিষয়ক গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে অ্যাডভোকেসি টিম ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সিলেট আঞ্চলিক অফিসের আয়োজনে হাওর বিলাস সম্মেলন কক্ষে এই গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শাহ আবু নাসেরের সভাপতিত্বে ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল কো-অর্ডিনেটর মোছা. রাহিমা বেগমের পরিচালনায় গোলটেবিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। তিনি বলেন, সুনামগঞ্জে সকল গ্রাহককে আমরা পানি দিতে পারছি না, কারণ পানির গ্রাহক সংখ্যা বেড়ে গেছে। ফলে পানি সমস্যা দেখা দিয়েছে। আমরা এই পানির সমস্যাকে সমাধানের দিকে নেওয়ার জন্য কাজ করছি। এবং পৌরসভার যত সমস্যা আছে সব সমস্যা সমাধানের জন্য ৫০টি প্রকল্পের কাজ হাতে নিয়েছি, সেগুলো প্রক্রিয়াধীন আছে। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে পৌর শহরে যে সকল সমস্যা আছে তা সমাধান করতে পারব।
এছাড়াও গোলটেবিলে বক্তব্য রাখেন—সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, আওয়ামী লীগ নেতা আতিকুল ইসলাম আতিক, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দা ফারহানা ইমা, যুবলীগ নেতা জমিরুল হক পৌরব, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আহাদ জুয়েল প্রমুখ।