ওষুধ ব্যবসায়ীর কারাদণ্ড

সাঁথিয়া (পাবনা) সংবাদদাতা

সাঁথিয়ায় নাজমুল হোসাইন নামের এক ওষুধ ব্যবসায়ীকে ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদ। এসময় অনুমোদনবিহীন ওষুধ সংরক্ষণ ও বিক্রি এবং দোকানের লাইসেন্স না থাকায় রাবেয়া ফার্মেসির স্বত্বাধিকারী নাজমুল হোসাইনকে কারাদণ্ড প্রদান করা হয়।