বরিশাল অফিস
বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে এক যুবককে ৪০ পিস ইয়াবাসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় হাসপাতালের পঞ্চম তলার ডেন্টাল বিভাগের গেটের সামনে থেকে কোতয়ালি মডেল থানার এসআই খাইরুল আলম তাকে আটক করে। আটককৃত মঞ্জুর মোর্শেদ প্রিন্স ঝালকাঠী জেলার নলছিটি মোল্লা বাড়ি এলাকার ফজলুল হকের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। আটককৃতের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানা গেছে।