রাজারহাটে বিদ্যুত্স্পৃষ্টে এক জনের মৃত্যু

রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা

রাজারহাটে বুধবার বিদ্যুত্স্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এলাকাবাসীরা জানান, উপজেলার রাজারহাট ইউনিয়নের চান্দামারী গ্রামের নিজ বাড়ির পাশে বিদ্যুতের খুঁটি থেকে ডিশ লাইন ছিঁড়ে পড়লে আফছার আলী ঐ লাইন সরিয়ে নিতে গেলে বিদ্যুত্স্পৃষ্ট হয়। এলাকাবাসী ছুটে এসে তাকে উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন। ঐ ইউনিয়নের চেয়ারম্যান মো. এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।