রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা
রাণীশংকৈলে বুধবার ভোরে ট্রাক ট্যাংক লরি কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে থেকে জুয়া খেলার সময় আট জনকে আটক করেছে পুলিশ। রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান বলেন, আটককৃতদের নামে জুয়া আইনে মামলা হয়েছে। তাদের জেলহাজতে পাঠান হয়।