মাগুরা প্রতিনিধি
মাগুরায় পাকবাহিনির হাতে নিহত ২৭ মুক্তিযোদ্ধার শহিদ দিবস পালিত হয়েছে বুধবার। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মাগুরার ২৭ বীর মুক্তিযোদ্ধা শহিদ হয়েছিলেন। জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে এই ২৭ শহিদ মুক্তিযোদ্ধার স্মরণে মাগুরার হাজিপুর গ্রামে আলোচনা সভা ও মিলাদ মাহফিল হয়।
দুপুরে হাজীপুরে শহিদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। মুক্তিযোদ্ধারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর হাজিপুর ইউপি অফিস মিলনায়তনে আলোচনা সভা হয়। মাগুরা সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহুর-ই-আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার ও শ্রীপুর বাহিনীর উপ-অধিনায়ক মোল্লা নবুয়ত আলী। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু। এরপর মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।