চট্টগ্রামে পোশাক শ্রমিক বহনকারী বাস দুর্ঘটনায় আহত ১২

চট্টগ্রাম অফিস

কর্ণফুলীর মইজ্জারটেক এলাকায় পোশাক কারখানার শ্রমিক বহনকারী একটি বাস দুর্ঘটনায় ১২ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার বিকাল পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। কর্ণফুলী থানা পুলিশ সূত্র জানায়, পোশাক কারখানার শ্রমিক বহনকারী বাসটিতে ৫০-৬০ জন শ্রমিক ছিলেন। ছুটির পর কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে মইজ্জারটেক এলাকায় বাসটি দুর্ঘটনায় পড়ে। এতে ১২ জন আহত হন। তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।