বরিশাল অফিস
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পির সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ইসলামের শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা না করার কারণে দেশে দুর্নীতি মহামারি আকার ধারণ করেছে। এই দুর্নীতি থেকে দেশকে মুক্ত করতে হলে অবশ্যই আমাদেরকে ইসলামের অনুশাসন মেনে চলা এবং অনৈসলামিক কর্মকাণ্ড থেকে ফিরে আসতে হবে। পির সাহেব চরমোনাই বলেন, লক্ষ লক্ষ যোগ্য আলেম থাকার পরও মাদ্রাসায় হিন্দু নিয়োগ দিয়ে মুসলিম প্রধান বাংলাদেশের জনগণকে কী মেসেজ দিতে চায় তা জাতির কাছে স্পষ্ট নয়। গতকাল বুধবার সকাল ১০টায় চরমোনাই মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।