চট্টগ্রামে পিএইচপি মোটর ফেস্ট শুরু আজ

চট্টগ্রাম অফিস: চট্টগ্রামে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী তৃতীয় পিএইচপি মোটর ফেস্ট। নগরীর জিইসি কনভেনশন সেন্টারে আয়োজিত মেলার উদ্বোধন করবেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত আমির ফরিদ আবু হাসান। উত্সবে মোটরবাইক শোভাযাত্রা, স্টান্ট শো, টেস্ট রাইড ও লাইভ কনসার্টের আয়োজন করা হয়েছে।