বছর ঘুরে আবারও শীত দরজায় কড়া নাড়ছে, আর এই সময়টা ঘিরে চলে নানা সব আয়োজন। আর তাই ঢাকা রিজেন্সির রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনেও জমে উঠেছে শীতের এই সন্ধ্যাকে বরণ করে নেওয়ার শীতকালীন খাবারের আয়োজন।
ঢাকা রিজেন্সির রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনের অতিথিরা রাতের বুফে ডিনারে উপভোগ করতে পারবেন শীতকালীন তাজা সবজি দিয়ে তৈরি এবং দেশি বিদেশি অসাধারণ সব খাবারের সমাহার। এখানেই শেষ নয়, আছে বিফ, চিকেন ও সি ফুড সামনে থেকে যাচাই-বাছাই করে নিয়ে স্টির ফ্রাই এবং গ্রিল করিয়ে নেওয়ার বিশেষ ব্যবস্থাও। এই আয়োজনের সাথে আরও থাকছে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার ৮টা থেকে ১১টা পর্যন্ত লাইভ মিউজিক উপভোগ করার সুযোগ। এই আয়োজন উপভোগ করা যাবে মাত্র ২৪৯০ টাকায় জনপ্রতি। শীতকালীন এই বিশেষ খাবারের আয়োজন চলবে ১৪ নভেম্বের সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত। আরও বিস্তরিত জানতে যোগাযোগ করুন ০১৭১৩৩৩২৬৬১ নম্বরে।