ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এবার ১০টি ক্যাটাগরীতে ১০ জন সাংবাদিককে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান করেছে।
ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদ ও নগদ পঞ্চাশ হাজার টাকা মূল্যমানের চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও জুরি বোর্ডের চেয়ারম্যান ডিআরইউ’র সাবেক সভাপতি শাহজাহান সরদার।
বুধবার ডিআরইউ’র সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, জুরি বোর্ডের চেয়ারম্যান শাহজাহান সরদার, ডিআরইউ সাধারণ সম্পাদক কবির আহমেদ খান, জাতীয় প্রেসক্লাব সভাপতি সাইফুল আলম, সিনিয়র সাংবাদিক মনোয়ার হোসেন ও ডিআরইউ সাংগঠনিক সম্পাদক আফজাল বারী।
আরো পড়ুন: ওসি মোয়াজ্জেমের মামলার রায় বৃহস্পতিবার
এবারের বিজয়ীরা হলেন, প্রিন্ট ও অনলাইন ক্যাটাগরির মুক্তিযুদ্ধ বিষয়ে দৈনিক যুগান্তরের মিজানুর রহমান চৌধুরী, শিক্ষা ও স্বাস্থ্যে ডেইলি স্টারের মোহাম্মদ আল-মাসুম মোল্লা, ডিআরইউ সৌজন্যে অনুসন্ধানে বাংলা ট্রিবিউনের শাহেদ শফিক, বাণিজ্য ও অর্থনীতিতে যুগ্মভাবে দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের জসিম উদ্দিন হারুন ও দৈনিক কালের কন্ঠের জিয়াদুল ইসলাম, ক্রীড়ায় দৈনিক প্রথম আলোর তারেক মাহমুদ, সাহিত্য-সংস্কৃতি-ঐতিহ্যে দৈনিক সমকালের তপন দাস। টেলিভিশন ক্যাটাগরিতে সেবা খাতে এনটিভির শফিক শাহীন, রূপায়ন গ্রুপের সৌজন্যে অনুসন্ধানে একাত্তর টিভির নয়ন আদিত্য এবং বাণিজ্য ও অর্থনীতিতে চ্যানেল ২৪ এর মোর্শেদ হাসিব হাসান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ডিআরইউর যুগ্ম সম্পাদক জামিউল আহসান সিপু, অর্থ সম্পাদক জিয়াউল হক সবুজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মাহমুদ এ রিয়াত, তথ্য ও প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক আবদুল হাই তুহিন, ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম শামীম, সাংস্কৃতিক সম্পাদক মোঃ এমদাদুল হক খান, আপ্যায়ন সম্পাদক এইচ এম আকতার, কল্যাণ সম্পাদক কাওসার আজম, কার্যনির্বাহী সদস্য বি এম নূর আলম (বাদল নূর), মোহাম্মদ নঈমুদ্দীন ও রাশেদুল হক।
ইত্তেফাক/এমআরএম