ট্রাম্পই ইইউ’র সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ

ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের জন্য সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ তিনি এই জোট ভাঙার চেষ্টা চালাচ্ছেন। জার্মানের একটি মিডিয়াকে দেওয়া সাক্ষাত্কারে টাস্ক বলেন, এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট পাওয়া গেল যিনি প্রকাশ্যে ইউরোপ বিরোধী জোটকে একত্র করছেন। তিনি ইইউ থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়াকে সমর্থন করছেন ও ইইউ ভাঙার জন্য প্রার্থনা করছেন। -রয়টার্স