মেক্সিকোর মাদক চক্রকে সন্ত্রাসী আখ্যা দেবে যুক্তরাষ্ট্র

মেক্সিকোর মাদক চক্রকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দেওয়া হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, মাদক চক্রকে সন্ত্রাসী তকমা দেওয়া হবে। গত ৯০ দিন ধরে আমরা এ নিয়ে কাজ করছি। তবে কাজটি খুব সহজও নয়। কারণ একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। সেই প্রক্রিয়া আমরা শুরু করেছি। ট্রাম্প বলেছেন, মেক্সিকোতে মাদক চক্রের বিরুদ্ধে আমরা অভিযান শুরু করতে চাই যা দেশটির প্রেসিডেন্টকে জানানো হয়েছে। মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করতে ইচ্ছুক তারা। -রয়টার্স