আখতারুল ইসলাম
একটি পাখি ধানের খেতে নবান্নের সুর তোলে
সোনালি ধান দখিন হাওয়ায় এলোমেলো দোলে।
এক কিষানির আঁচলে ধান মুখে সুখের গান
এই ছবিটি হেমন্তরূপ জুড়ায় সবার প্রাণ।
পথে ঘাটে সোনার ধানে রুপার জরি ফোটে
টাপুর টুপুর শিশির ঝরে সবুজ পাতার ঠোঁটে।
স্বপ্ন রঙিন রোদের ডানায় ঘরে ঘরে আলো
হেমন্তটা সুখ এনে দেয় মন হয়ে যায় ভালো।