গাফফার মাহমুদ
মেঘের অনেক রং। বাতাসে ভেসে আসে সুবর্ণ হিম!
খাঁচায় বন্দি একলা পায়রি। খয়েরি শালিক ঝাঁক।
লুটোপুটি ছোটাছুটি! পিকাসো অর্ণব আঁকছে মেঘ রঙে।
পালতোলা সন্ধ্যার জলে ভাসা নৌকো। ইলশেগুঁড়ি বৃষ্টি;
লোভাতুর গাঙচিল ঠোঁটে ধরে কড়িনা মাছ! তুমি বর্ষা
বিকেলে গলা সেধে গাইছো! বৃষ্টি দিলাম ছুট। কুটকাট
কেটেকুটে সাবাড় করছে পিঙ্গল খরগোশ! সন্ধ্যা পেরিয়ে
আঁধারে দীপান্বিতার অপেক্ষার কোরাস! তুমি অথবা
অর্থি অহনা সুইফোঁড়ে তুলছে স্মৃতি রুমাল গল্পগান!