তাসনুভা রাইসা
চেনা নগরীতে কিছু অচেনা অক্ষর হয় ভিটেমাটি...
জোছনা এসে পথ হারায় চিলেকোঠায়,
অরণ্যের অন্ধকারের ঘোর লাগে সাঁঝবাতি রূপকথায়।
তাসের ঘরের আঙিনা পেরোনো এ জগত্ মায়ার খেলা,
ঝড়ের পরেও আশ্চর্য শান্ত চোখের নীড়, কথা নয় কবিতার।
অচেনা অক্ষরগুলি
জল কোলাহলে নৌকোয় খরস্রোতা নদী পাড়ি দেয়
শব্দগুলির এখন শৈশবকাল... সময়টা দীর্ঘ হউক...
তেপান্তরের মাঠের ধারে ছোট্ট বিলে নৌকো বাধা পড়ুক...
বিচ্ছিন্নতার উপকূলে
হয় কথা নয় কবিতা হয়ে দেখা হবে রেললাইনের এ পারে...