তা র কা ব চ ন

টেলিভিশন আমাদের প্রধান মাধ্যম হওয়ায় এ জায়গাটা ঠিক রেখে অন্যান্য জায়গার প্রমোশন করা উচিত বলে আমি মনে করি। তবে ইউটিউবের একটা সুবিধা হলো, এখানে বিজ্ঞাপনের ঝামেলা কম। এতে কনটেন্ট ইউটিউবে গেলে মানুষ সময় নিয়ে নিজের মতো তা দেখতে পারে। হয়তো এ কারণে ইউটিউবে ভালো কনটেন্ট দিচ্ছেন অনেকে। তবে এভাবে যদি ভালো কনটেন্ট টিভিতে দেওয়া বন্ধ করে দেয় তাহলে তো টিভি শোপিস ছাড়া আর কিছু থাকবে না। এ কারণে ইউটিউবে কনটেন্ট দেওয়ার পাশাপাশি যে যে কারণে দর্শক টিভিবিমুখ হচ্ছেন সেগুলো নির্দিষ্ট করে সমাধান করা জরুরি।

 

নাটকের ইউটিউব নির্ভরতা প্রসঙ্গে অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর