রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুর্গন্ধযুক্ত রাস্তা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনের রাস্তা দিয়ে খালেদা জিয়া হলের দিকে যেতে রাস্তার পাশে ময়লা-আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে, যা প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছে। সেখানকার  নোংরা পানিও রাস্তার প্রায় ওপর দিয়ে গড়াচ্ছে। ডাস্টবিন থাকা সত্ত্ব্বেও তাতে ময়লা-আবর্জনা রাখা হয় না! ঐ পথে চলতে শিক্ষার্থীদের নাক চেপে ধরতে হয়। এ ব্যাপারে আশু প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

কৃষ্ণপদ রায়

উদ্ভিদবিজ্ঞান বিভাগ,

রাজশাহী বিশ্ববিদ্যালয়