শেখ হাসিনাকে ফোন করেছেন মার্শাল দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট

মার্শাল দ্বীপপুঞ্জ প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হিল্ডা সি হেইনে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন।

 

এ সময় দুই নেতা কুশল বিনিময় করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, ‘মার্শাল দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট আজ বিকেলে প্রধানমন্ত্রীকে ফোন করে কুশল বিনিময় করেছেন।’

আরো পড়ুন : ‘বিশ্ব বাণিজ্যের চ্যালেঞ্জ সম্মিলিতভাবে মোকাবেলা করতে হবে’

তিনি বলেন, হিলডা হেইন বাংলাদেশের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মার্শাল দ্বীপপুঞ্জের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

 

ইত্তেফাক/ইউবি