নজরুল বিশ্ববিদ্যালয়ে উইম্যান পিস ক্যাফে উদ্বোধন

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) বৃহস্পতিবার উইম্যান পিস ক্যাফে উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের তৃতীয় তলায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় সেন্টার ফর পিস এ্যান্ড জাস্টিস এবং বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ইউএন ওমেন বাংলাদেশ এর অর্থায়নে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নারী শিক্ষার্থীদের জন্য উইম্যান পিস ক্যাফে উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইউএন ওমেন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ শোকো ইশিকাওয়া, সিপিজের নির্বাহী পরিচালক ব্যারিস্টার মঞ্জুর হাসান, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. জালাল উদ্দিন প্রমুখ।