জলবায়ু অর্থায়নে দৃশ্যমান অগ্রগতি ও স্বচ্ছতার দাবি

সুনামগঞ্জ প্রতিনিধি:প্যারিস চুক্তি বাস্তবায়নে প্রতিশ্রুত জলবায়ু অর্থায়নে দৃশ্যমান অগ্রগতি ও স্বচ্ছতার নিশ্চিতের দাবিতে সুনামগঞ্জে টিআইবির ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  দুপুরে শহরের ট্রাফিক পয়েন্টে টিআইবির সচেতন নাগরিক কমিটি সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সচেতন নাগরিক কমিটি, সনাক সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ধূর্জটি কুমার বসুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সনাকের উপদেষ্টা ও অ্যাডভোকেট হোসেন তৌফিক চৌধুরী, সনাকের সাবেক সভাপতি শিক্ষাবিদ পরিমল কান্তি দে, সনাকের সহসভাপতি কানিজ সুলতানা, অ্যাডভোকেট খলিল রহমান ও টিআইবির সুনামগঞ্জ শাখার এরিয়া ম্যানেজার মাহবুব আলম প্রমুখ। মানববন্ধনে বক্তারা জানান, উন্নত দেশগুলোর লোভী মনোভাব এবং প্রতিযোগিতার কারণে আমাদের মতো দরিদ্র দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। পৃথিবীর সামগ্রিক জলবায়ুর পরিবর্তনের ফলে অসময়ে প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হতে হচ্ছে। নিম্নআয়ের মানুষগুলো বসত ঘরবাড়ি, ভিটা হারাচ্ছে। তাই উন্নত দেশগুলোকে এর দায় নিতে হবে। সেই সঙ্গে ক্ষতিপূরণ দিতে হবে। প্যারিস চুক্তি বাস্তবায়নে প্রতিশ্রুত জলবায়ু অর্থায়নে দৃশ্যমান অগ্রগতি ও স্বচ্ছতা থাকতে হবে বলে দাবি জানান বক্তারা               —ইত্তেফাক