লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
লোহাগাড়া উপজেলায় চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। সরেজমিনে দেখা গেছে, এরই মধ্যে ৮০ ভাগ ধান পেকেছে। উত্সবমুখর পরিবেশে কৃষকরা ধান কাটা শুরু করেছে। উপজেলার চুনতির কৃষক মো. ফরিদুল আলম জানায়, তিনি এবারে প্রায় দুই একর জমিতে আমন ধান চাষ করেছে। উপজেলা কৃষি অফিস জানায়, এবারে আমন মৌসুমে উপজেলায় ১০ হাজার ৮২০ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। এরই মধ্যে কৃষকরা ধান কাটা শুরু করেছে। উপজেলা কৃষি অফিসার মো. মনিরুল ইসলাম জানান, কৃষকদের উপজেলা কৃষি বিভাগ থেকে ভালো ফলনের জন্য নিয়মিত পরামর্শ প্রদান করা হয়েছে।