পীরগাছায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা

পীরগাছা (রংপুর) সংবাদদাতা

পীরগাছায় একাধিক তেলের পাম্পে অভিযান চালিয়ে দুইটিতে তেল কম দেওয়ার অভিযোগে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সন্ধ্যায় পাঁচটি তেলের পাম্পে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা ফেরদৌস। এ সময় তেল মাপে কম দেওয়ার প্রমাণ পাওয়ায় চৌধুরাণী ফিলিং স্টেশন মালিকের ১০ হাজার টাকা ও সোহেল অ্যান্ড সোহাগ ফিলিং স্টেশনের মালিকের ৫ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাত আরা ফেরদৌস বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।