শেরপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবা জব্দ

শেরপুর (বগুড়া) সংবাদদাতা

শেরপুরে বৃহস্পতিবার রাতে ৩ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করেছে বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মামলা সূত্রে জানা গেছে, শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের গাড়ই এলাকায় একটি বাসে অভিযান চালিয়ে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর গ্রামের মৃত আবুল বাসারের ছেলে মো. আবু নাসেরকে আটক করা হয়। বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক মো. জাকির হোসেন বাদী হয়ে শেরপুর থানায় এ বিষয়ে মামলা করেন।