ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা
ভৈরবে বুধবার গভীর রাতে নিজ বাসায় খুন হয়েছেন রেলওয়ের এক কর্মচারী। তার নাম মাহবুবুর রহমান। এ সময় নিহতের স্ত্রী রোকসানা বেগমও আহত হয়েছেন।
নিহতের স্ত্রীর দাবি, গভীর রাতে তাদের বাসায় ডাকাত হানা দেয় এবং তাদের ছুরিকাঘাত করে। এতে তার স্বামীর মৃত্যু হয়। এছাড়াও ডাকাতরা বাসা থেকে স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট করেছে বলেও জানান তিনি।
ভৈরব থানার ওসি মোহাম্মদ শাহিন জানান, বাসায় কোনো ডাকাতির আলামত পায়নি পুলিশ। ফলে বিষয়টিকে রহস্যজনক মনে করছেন তারা।