সেমির অপেক্ষায় পুরুষ ভলিবল দল

স্পোর্টস রিপোর্টার

এসএ গেমস ভলিবল পুরুষ বিভাগে কাল ছিল ভারতের বিপক্ষে বাংলাদেশের লড়াই। সেই ম্যাচে বর্তমান স্বর্ণপদক জয়ী ভারতের বিপক্ষে উড়ে গেছে বাংলাদেশ। হেরেছে ৩-০ সেটে। তারপরও সেমিফাইনালের সম্ভাবনা রয়েছে। আজ বি গ্রুপে নেপাল-ভারত ম্যাচ। এই ম্যাচের ওপর বাংলাদেশের ভাগ্য নির্ধারণ হবে। নেপালকে হারতে হবে বড়ো ব্যবধানে। বাংলাদেশ প্রথম ম্যাচে স্বাগতিক নেপালকে ৩-২ সেটে হারিয়েছিল বুধবার।