বিশেষ প্রতিনিধি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ কোটি ২১ লাখ টাকা মূল্যের সোনাসহ মুরশেদ হোসেন নামে এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ। গতকাল ভোরে কাতার এয়ারওয়েজে আসা ঐ যাত্রীকে আটক করা হয়। বিমানবন্দর সূত্র জানায়, যাত্রী মুরশেদ গ্রিন চ্যানেল অতিক্রমকালে দায়িত্বরত কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে তার হাতে বহনকৃত শপিং ব্যাগ স্ক্যানিং করলে সুকৌশলে লুকায়িত স্বর্ণালংকার শনাক্ত হয়। এ সময় বিমানবন্দরের বিভিন্ন সংস্থার উপস্থিতিতে লাগেজ তল্লাশি করলে বিশেষ কায়দায় লুকানো ৬ কেজি ৬০ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়। পরে মুরশেদকে আটক করে কাস্টমস হাউজ।