সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা
মানিকগঞ্জের সিংগাইরে লটারির মাধ্যমে সরাসরি কৃষকের কাছ থেকে আমন ধান সংগ্রহের লক্ষ্যে কৃষক বাছাই কাজের উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহেলা রহমত উল্লাহ এর উদ্বোধন করেন। উপজেলা খাদ্য বিভাগের ব্যবস্থাপনায় উপজেলা প্রশাসন গতকাল বৃহস্পতিবার জয়মন্টপ ইউনিয়ন পরিষদে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে ২৮২ জন কৃষকের তালিকা করা হয় এবং ৬৫ জন কৃষকের নাম বাছাই করা হয়। ১০ টাকায় কৃষক সোনালী ব্যাংকে এ্যাকাউন্ট খুলবেন এবং গুদামে গিয়ে ধান দিলে একাউন্টে এ টাকা জমা হবে। ২০ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান কেনা চলবে। এতে একজন কৃষক এক টন করে ধান সরকারের কাছে বিক্রি করতে পারবেন কেজিপ্রতি ২৬ টাকা দরে।