নরসিংদী প্রতিনিধি
ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মকাণ্ড ও নরসিংদীতে জেলা প্রশাসনের ভূমিকা ও ভবিষ্যত্ পরিকল্পনা নিয়ে এক সংবাদ সম্মেলন করেছেন। গত বুধবার বিকালে জেলা প্রশাসনের উদ্যোগে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে ‘মিট দ্য প্রেস’ শীর্ষক এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন উপস্থিত ছিলেন।