আশরাফ আলী মাষ্টার
নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুরের বীর গেরিলা মুক্তিযোদ্ধা ঐক্য ন্যাপের কেন্দ্রীয় সদস্য, বেলাব উপজেলা ঐক্য ন্যাপের সভাপতি এবং নারায়ণপুর শরাফত উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশরাফ আলী মাষ্টারকে (৬৫) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে নারায়ণপুর কাঙ্গালিয়া মাদ্রাসা প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। গত বুধবার তিনি ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহে ... রাজিউন)।