হুমায়ুন কবীর
পাকিস্তান জাতীয় দল ও ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের পঞ্চাশের দশকের কৃতী ফুটবলার মো. হুমায়ুন কবীর (৮৬) বুধবার রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের সিন্দুরিয়াপাড়া গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজিউন)। তিনি সাংবাদিক নওশাদ কবীর (প্রয়াত) ও সাংবাদিক মামশাদ কবীরের পিতা। তিনি চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।