ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দুটি গ্রামে পাগলা কুকুরের কামড়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
গ্রামবাসীরা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে একটি পাগলা কুকুর পাইকপাড়া গ্রামে সামনে মানুষ গরু যাকে পায় তাকে কামড়ে আহত করতে থাকে। তারপর পার্শ্ববর্তী বিপ্রবগদিয়া গ্রামে গিয়ে কামড়াতে থাকে। আহতদের মধ্যে নরী, পুরুষ ও শিশু রয়েছেন। এ ঘটনায় আহত ১০ জন শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেয়। এছাড়া গুরুতর আহত দু’জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা।
শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ রহিম জানান, কুকুরে কামড়ানোর ওষুধ এন্টি র্যাবিস ভ্যাসিন নেই। হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের বাইরে থেকে ওষুধ কিনে চিকিৎসা নিতে হয়।
আরও পড়ুন: রাবি-রুয়েট সমাবর্তনে অংশ নিতে রাষ্ট্রপতি রাজশাহী যাচ্ছেন শনিবার
উল্লেখ্য, শৈলকুপা শহর ও গ্রামে বেওয়ারিশ কুকুরের ছড়াছড়ি। কুকুরের ভয়ে মানুষ আতঙ্কিত। যত দিন যাচ্ছে বেওয়ারিশ কুকুরের সংখ্যা বেড়ে চলছে।
ইত্তেফাক/এএএম