মুহম্মদ আনিসুল হক
৩০ নভেম্বর ২০১৯ খ্রিষ্টাব্দ, শনিবার
আজ ১৫ অগ্রহায়ণ ১৪২৬ বঙ্গাব্দ এবং ২ রবিউস সানি ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ ধনু রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ২৩ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ১১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা :৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা :৩। শুভ বার :বৃহস্পতি। শুভ রত্ন :পোখরাজ। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পাবেন। পেশাগত দিক ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করবেন। উত্তরাধিকার সূত্রে কোনো সম্পদ পেতে পারেন। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। তীর্থযাত্রা হতে পারে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
দাম্পত্য সুসম্পর্ক বজায় থাকতে পারে। আপনজন কেউ শত্রুতা করতে পারে। বিবাদ এড়িয়ে চলুন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। কর্মস্থলে কোনো ঝামেলা হতে পারে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতায় উপকৃত হতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে বিনিয়োগ ভেবেচিন্তে করুন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
বিদ্যার্থীরা পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে। ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পাবে। শরীর কিছুটা অসুস্থ হতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
কোনো বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। মন ভালো থাকবে। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। আর্থিক দিক ভালো যাবে। প্রবাসী আপনজনের কোনো সংবাদ পেতে পারেন। ছোটো ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
দিনটি শুভ সম্ভাবনাময়। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। আর্থিক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে অর্থাগম হতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রার যোগ আছে। আর্থিক দিক ব্যয়বহুল হতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করার চেষ্টা করুন। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হতে পারে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
আর্থিক দিক মোটামুটি ভালো থাকতে পারে। পেশাগত যোগাযোগ অব্যাহত রাখুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। আইনগত ঝামেলা থেকে দূরে থাকুন। কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
পিতার শরীর-স্বাস্থ্য ভালো থাকতে পারে। কর্মস্থলে পদস্থ প্রভাবশালী কারো আনুকূল্য পেতে পারেন। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন।