প্রতিটি ছবিতে একটা থেকে অন্য চরিত্রে যেতে চ্যালেঞ্জ নিয়ে খেলার সুযোগ পাচ্ছি, যেটা আমি সবসময় চেয়েছি। ছবিগুলো হাতে নেওয়ার কারণ ম্যাক্সিমাম ছবির গল্প ও নির্মাতা ভালো। আমার মনে হয়েছে এমন ঘরানার ছবি এ মুহূর্তে প্রচুর দরকার। বেশি কিছু আগেই প্রকাশ করতে পারবো না। ছোট করে বলছি, শান-এ এন্টি হিরো (ভিলেন)। তবে হিরোর সঙ্গে একেবারে প্যারালাল চরিত্রে কাজ করছি। অপারেশন সুন্দরবন-এ আমার চরিত্র একেবারে ‘র’, নুসরাত ফারিয়ার সঙ্গে। ঢাকা ২০৪০-তে আমি ইতিবাচক চরিত্রে কাজ করছি, হিরোই বলা চলে। বর্তমান সময়ের প্রেক্ষাপটে নুসরাত ইমরোজ তিশার সঙ্গে আমার ‘গিরগিটি’ ছবিটি করার কথা। এই ছবির গল্প আমার ভীষণ পছন্দের। আমিই লিড চরিত্রে, দ্বৈতভাবে কাজ করবো। ওস্তাদ ছবিটিতেও আমার চরিত্র গুরুত্বপূর্ণ। আর যে ছবিটির কাজ বর্তমানে করছি, মানে ‘ক্যাসিনো’র গল্পও দুর্দান্ত। ৩ দিন শুটিং করেই বুঝেছি এভাবে পুরো কাজটা শেষ করতে পারলে ক্যাসিনো ঠিক দাবার কোটে ঘোড়ার আড়াই চালের মতো অনেককিছু টপকে সামনে চলে আসবে।
সিনেমায় নিজের চরিত্রের চ্যালেঞ্জ প্রসঙ্গে
অভিনেতা তাসকিন রহমান