চরখালেক আশ্রয়ণ-২ প্রকল্প
মনপুরা (ভোলা) সংবাদদাতা
মনপুরা চরখালেক আশ্রয়ণ দুই প্রকল্প প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে সশস্ত্র বাহিনী বিভাগ নির্মিত ২০টি ব্যারাকের ১০০টি ঘর উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার মনপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে ঘরগুলো হস্তান্তর করেছে সশস্ত্র বাহিনী বিভাগ। কাজটি করেছে বাংলাদেশ নৌবাহিনী কমান্ডার নৌঅঞ্চল চট্টগ্রাম। নৌবাহিনীর কমডোর কমান্ডার চট্টগ্রাম প্রতিনিধি লে. কর্নেল এম সহিদুল ইসলাম আশ্রয়ণ দুই প্রকল্পের নির্মাণাধীন ১০০টি ঘর মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বে থাকা চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিনের কাছে হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন আশ্রয়ণ দুই প্রকল্প, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধি সহকারী প্রকৌশলী মো. ইসতিয়াক নাসির, উপসহকারী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, নৌসদর প্রতিনিধি লে. কমান্ডার মহফুজুর রহমান প্রমুখ।