কয়রা (খুলনা) সংবাদদাতা
কয়রা থানা পুলিশ অভিযান চালিয়ে দুই কেজি হরিণের মাংসসহ দুইজনকে আটক করেছে। শুক্রবার ভোর রাতে কয়রা থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হোসেনের নেতৃত্বে উপজেলার দক্ষিই বেদকাশি মাধ্যমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকা থেকে হরিণের মাংসসহ আবু সাঈদ শেখ ও আছাদুজ্জামান টুকুকে আটক করে। কয়রা থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হোসেন বলেন, এ ব্যাপারে বন্যপ্রাণী নিধন আইনে মামলা হয়েছে।