আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা
শুক্রবার মাদক বিক্রেতা শিবলুর বাড়ি থেকে ৬০ পিস ইয়াবা ও পাঁচ পুড়িয়া হেরোইন উদ্ধার এবং শিবলুর মা মাদক ব্যবসায়ী হামিদাকে গ্রেফতার করেছে পুলিশ। আদমদীঘির সান্তাহার ফাঁড়ির ওসি আনিছুর রহমান সোর্স নিয়ে সুইপার কলোনির পাশে চা-বাগান এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের ওপর মাদক ব্যবসায়ীরা হামলা চালায়। এতে ওসি আনিছুর রহমান আহত হন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওসি আনিছুর রহমান।