পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা
পূর্বধলায় শুক্রবার অটোরিকশার নিচে চাপা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম মোমেনা খাতুন (৬০)। তিনি উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের হামিদপুর গ্রামের সুমন মিয়ার স্ত্রী।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক মো. দেলোয়ার হোসেন জানান, ঘাতক অটোরিকশাটিকে স্থানীয় জনতা আটক করলেও চালক পালিয়ে গেছে।