কাহালু (বগুড়া) সংবাদদাতা
কাহালুতে আয়েশা আক্তার নামের এক কলেজছাত্রীর গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার জামগ্রাম ইউনিয়নের বান্দাইখাড়া সোনারপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। কাহালু থানার এসআই মুকুল চন্দ্র বর্মণ বলেন, এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।