এলাচের দামে মন্দা কাটেনি। চলতি বছরের শুরু থেকে এলাচের দাম পড়তির দিকে। বছর শেষেও আর চাঙ্গা হলো না বাজার। ভুটানের এ অন্যতম মসলাপণ্য প্রধানত ভারত ও বাংলাদেশে রপ্তানি করা হয়। কিন্তু এ দুই দেশে এলাচের চাহিদা কমে যাওয়ায় দামে মন্দা কাটছে না। এক বছর আগেও প্রতি কেজি এলাচ যথাক্রমে ৫৭০ ও ৮৪০ গুলট্রামে (স্থানীয় মুদ্রা) বিক্রি হয়েছে। তবে চলতি বছরের শুরু থেকেই মূল্য পতন শুরু হয়। বর্তমানে বড়ো এলাচ বিক্রি হচ্ছে কেজি প্রতি ৪৫০ থেকে ৪৬০ গুলট্রাম, আর ছোটো এলাচ ৪১০ থেকে ৪৩৫ গুলট্রামে।