সভাপতি হলেন বেনজীর আহমেদ

সাউথ এশিয়ান দাবা কাউন্সিল

স্পোর্টস রিপোর্টার

সার্কভুক্ত আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে গতকাল ঢাকায় সাউথ এশিয়ান দাবা কাউন্সিল নামের নতুন একটি সংগঠন করা হয়েছে। সাউথ এশিয়ান দাবা কাউন্সিলের প্রথম কংগ্রেস অনুষ্ঠিত হয় রাজধানীর ফারস হোটেলে। ৮ দেশের দাবার নীতিনির্ধারকরা ছিলেন সেই কাউন্সিলের সভায়। বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি এবং র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ সাউথ এশিয়ান দাবা কাউন্সিলের সভাপতি নির্বাচিত হয়েছেন। উদ্বোধনী কংগ্রেসে সার্কভুক্ত ৮ দেশের দাবা ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

নাইজেল শর্টের দাবার ক্লাস ও সেমিনার আজ

ইংল্যান্ডের সুপার গ্র্যান্ড মাস্টার নাইজেল শর্ট আজ বেলা ১১টা থেকে পুরানা পল্টন এলাকায় ফারস হোটেলে দাবা খেলার ওপর বিশেষ প্রশিক্ষণ এবং আরবিটার্স সেমিনার হবে। আগ্রহীদের সকাল সাড়ে ৯টার মধ্যে নির্ধারিত ফিসহ উপস্থিত থাকতে বলা হচ্ছে।