পুরুষ ভলিবলের সেমিতে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

নেপালে অনুষ্ঠানরত এসএ গেমস পুরুষ ভলিবলের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশ প্রথম ম্যাচে নেপালকে হারিয়ে ভারতের কাছে হেরেছিল। গতকাল ভারত ও নেপাল লড়াইয়ে ভারত জয় পায়। নেপাল দুই খেলায় হেরে যাওয়ায় বাংলাদেশ সেমিফাইনালে উঠে যায়।