বিশিষ্ট চলচ্চিত্রকার ও নাট্যকার আজহারুল ইসলামের ৩১তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। ১৯৮৮ সালের এই দিনে তিনি মারা যান।
এ উপলক্ষ্যে তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর থানার ঝিটকার কালোই গ্রামে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি ষড়যন্ত্র ও রিক্সাওয়ালা নামে দুটি চলচ্চিত্র পরিচালনা করেন। তার লেখা নাটকের মধ্যে রয়েছে ‘প্রকৃতি জীবন দাও’, ‘ইন্দ্রজাল’, ‘বিষ’ ইত্যাদি। তিনি সাংবাদিক সুমন ইসলামের বাবা।