বার্ষিক সাধারণ সভা পুনর্মিলনী ও গুণিজন সম্মাননা

আগামী ২৫ ডিসেম্বর বুধবার ঢাকা ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুপডা) বার্ষিক সাধারণ সভা, পুনর্মিলনী ও গুণিজন সম্মাননা অনুষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সকাল ৯টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। অ্যাসোসিয়েশনের সদস্যগণকে আগামী ২০ ডিসেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হয়েছে। রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ—কে এম মজিবুর রহমান, সাধারণ সম্পাদক, মোবাইল ০১৫৫৩৫৪০৪৭৩, মো. রফিকুল ইসলাম, সদস্য সচিব, উদ্যাপন কমিটি, মোবাইল ০১৮১৯২৪০৪৭৩, মো. মোস্তফা কামাল, আহ্বায়ক, রেজিস্ট্রেশন উপকমিটি, মোবাইল ০১৯২৯৯১৫৫৯৯, মুন্সি মাহবুবুর রহমান, সদস্য সচিব, রেজিস্ট্রেশন উপকমিটি, মোবাইল ০১৭১১৩০৩৯৩১। অ্যাসোসিয়েশনের অস্থায়ী কার্যালয় ভেইনিয়াস প্রিন্টার্স, ৩৩/১, পুরানা পল্টন, ঢাকাতে সকাল ১০টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত এবং ঢাকা ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের অফিস কক্ষে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এবং ১০ ডিসেম্বর হতে ২০ ডিসেম্বর পর্যন্ত টিএসসি প্রাঙ্গণে বিকাল ৩টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত রেজিস্ট্রেশনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, অনুষ্ঠানস্থলে রেজিস্ট্রেশনের কোনো সুযোগ থাকছে না।—প্রেস বিজ্ঞপ্তি