উপকূলীয় এলাকা রক্ষার দাবিতে বরিশালে সমাবেশ ও মানববন্ধন

বরিশাল অফিস

‘উপকূল বাঁচাও, দেশ বাঁচাও, পৃথিবী বাঁচাও’ শ্লোগান নিয়ে গতকাল শুক্রবার বরিশালে প্রতিবাদী সমাবেশ ও মানববন্ধন করে উপকূলীয় জলবায়ু আন্দোলন কমিটি। সংগঠনের বরিশাল জেলা কমিটির উদ্যোগে দুপুরে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই কর্মসূচি পালন করা হয়। জলবায়ু আন্দোলন সংগঠক কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশ ও মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বরিশাল সচেতন নাগরিক কমিটির সভাপতি প্রফেসর শাহ্ সাজেদা, সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আব্দুল মোতালেব হাওলাদার প্রমুখ। বক্তারা জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির হাত হতে উপকূলীয় এলাকার মানুষকে বাঁচাতে জলবায়ু তহবিলের ন্যায্য হিস্যা দাবি করেন।