বরিশাল বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের দুটি কক্ষ দখলের অভিযোগ উঠেছে ছাত্রলীগ পরিচয়দানকারী নেতাকর্মীদের বিরুদ্ধে। বুধবার রাতে তালা ভেঙে তারা রুম দুইটি দখল করলেও বিষয়টি সামনে আসে গতকাল শুক্রবার। জানা গেছে, হলের ৪০১৭ ও ৪০১৯ নম্বর কক্ষ দুইটি সাধারণ ছাত্রদের নামে বরাদ্দ ছিল। কিন্তু হঠাত্ করেই বুধবার রাতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা পরিচয়দানকারী আইন বিভাগের ছাত্র সাখাওয়াত অনু এবং হিসাব বিজ্ঞান বিভাগের রুমান ইসলাম কক্ষের তালা ভেঙে তা দখলে নেয় এবং নিজেদের তালা ঝুঁলিয়ে দেয়। এছাড়া কক্ষ দুইটির দরজায় ছাত্রলীগের লোগোসহ স্টিকারও লাগায় তারা। বিষয়টি ক্যাম্পাসে জানাজানি হলে দৌড়ঝাঁপ শুরু করে প্রশাসন। তবে এই বিষয়ে দখলকারীদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। একাধিকবার হলের প্রভোস্ট ইব্রাহিম মোল্লাকে কল করেও পাওয়া যায়নি।
০