আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভা গতকাল শুক্রবার বিকালে গণভবনে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বৈঠকে সর্বসম্মতিক্রমে আসন্ন ১৭ ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের একক চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করা হয়।
রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মো. মাহামুদুল হাসান। কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ী ইউনিয়নে মো. আসাদুজ্জামান খন্দকার, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহমনপুরে শাহ আলম শফি আনসারী, সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দিতে মো. আনোয়ার হোসেন, যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়ায় মো. এরশাদ আলী সরদার, ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদে মোস্তাফিজুর রহমান, আহাম্মদপুরে মো. ফখরুল ইসলাম, ঝালকাঠি সদর উপজেলার কেওড়ায় এ কে এম জাকির হোসেন, কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়ায় মো. রুহুল আমিন, মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দীতে মো. মনিরুল হক মিঠু, শরীয়তপুরের নড়িয়া উপজেলার চামটায় মো. নিজাম উদ্দিন, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ফুকরায় নাসরিন সুলতানা, চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার মরিয়ম নগরে মুজিবুল হক, স্বনির্ভর রাঙ্গুনিয়ায় নুর উল্লাহ, কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তরে মো. ওবায়েদুর রহমান, গলিয়ারা দক্ষিণে মো. জামাল উদ্দিন প্রধান, দেবিদ্বার উপজেলার ধামতীতে মো. মহিউদ্দীন (মিঠু) আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।