টঙ্গীতে হাইকোর্ট ও শিশু আদালতের নির্দেশে শিশু উন্নয়ন কেন্দ্রে থাকা (যাদের বয়স ১২ থেকে ১৮ বছরের মধ্যে) ৪৩ শিশুকে মুক্তি দিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে মুক্তিপ্রাপ্ত শিশুদের তাদের অভিভাবকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক মো. এহিয়াতুজ্জামান বলেন, এর আগে হাইকোর্টে নির্দেশনা অনুযায়ী ১২ বছরের নিচে থাকা ১১ শিশুকে মুক্তি দেওয়া হয়। এদিকে বৃহস্পতিবার শিশু আদালতের অনুমতি পাওয়ার পর যাদের বয়স ১২ থেকে ১৮ বছরের মধ্যে ছিল এমন ৪৩ জনকে মুক্তি দিয়ে অভিভাবকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।